কুড়িগ্রামে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
কুড়িগ্রামে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

 

 

কুড়িগ্রামে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

 

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:০৪
ইফতারের সময় : ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১০
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪১
  • সন্ধ্যা ৬:৪২
  • রাত ৮:০১
  • ভোর ৫:২৯
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন।

 

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালারহাট বাজারে একটি ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ রেখে তেল মজুত করার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়ী রশিদুল ইসলামের দোকানে প্রায় ১১ হাজার ৯৩২ দশমিক ৫ লিটার তেল মজুত পাওয়া যায়।

 

 

 

পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পড়ুন>> ৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার করায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার পদ স্থগিত

 

তবে অভিযুক্ত ব্যবসায়ী রশিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তেল মজুত করেননি। অসুস্থতার কারণে সকালে চিকিৎসকের পরামর্শ নিতে পাশের লালমনিরহাট জেলায় গিয়েছিলেন। সেখানে থাকাকালীন জানতে পারেন তার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। দ্রুত ফিরে এসে চিকিৎসার কাগজপত্র দেখালেও তাকে জরিমানা করা হয় বলে দাবি করেন তিনি। জরিমানার টাকা ধার করে পরিশোধ করতে হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে বিপুল পরিমাণ তেল মজুত পাওয়া যায়। ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে মজুতকৃত তেল বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

অভিযানকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালারহাট বাজারের ইজারাদার মাহফুজার রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!