নাগেশ্বরীতে মাদকসেবীদের আঘাতে যুবক গুরুতর আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে মাদকসেবীদের আঘাতে যুবক গুরুতর আহত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

নাগেশ্বরীতে মাদকসেবীদের আঘাতে যুবক গুরুতর আহত

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
নাগেশ্বরীতে মাদকসেবীদের আঘাতে হাসপাতালের বেডে চিকিৎসাধীন প্রতিবাদকারী আতাউর রহমান।

 

 

নাগেশ্বরীতে মাদকসেবীদের আঘাতে যুবক গুরুতর আহত

 

নাগেশ্বরীতে মাদকসেবীদের আঘাতে যুবক গুরুতর আহত।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনে প্রতিবাদ করায় প্রতিবাদকারী আতাউর রহমানকে মাদকসেবীরা দলেবলে আক্রমণ করে, পরে প্রতিবাদকারী আতাউর গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি হয়।

 

 

 

ঘটনাটি ঘটেছে, উপজেলার নাখারগঞ্জ ইউনিয়নের আস্করনগর এলাকার সরকারটারী গ্রামে। ঈদেরদিন ওই এলাকার মজিবর রহমানের বাড়ীর পাশে রাস্তায় একদল কিশোর গ্যাং নেশাগ্রস্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি ও আবোল-তাবোল করেতে দেখে।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতের

 

আতাউর রহমান তার বাড়ির সামনে থেকে সরে যাতে বলে এবং প্রতিবাদ করায় নেশা সেবনকারীরা খেপে যায়। পরবর্তীতে সুযোগ পেয়ে গতকাল শুক্রবার কিশোর গ্যাং মিলে আক্রমণ করে। গুরুতর আহত হয়ে আতাউর রহমান নাগেশ্বরী হাসপাতালের ভর্তি হয়।

 

 

এ ব্যপারে স্থানীয় আব্দুর রহিম বলেন, এরকম অন্যায় সমাজে আর যেন না হয় তার প্রতিবাদ জানাই।

 

পড়ুন>>ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন

এ ব্যপারে নাখারগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর শোভন বলেন, অভিভাবকদের অসচেতনার কারনে সমাজে এ রকম ঘটনা ঘটেছে। এর বিচার হওয়া উচিত। নয়তো সমাজ আরো বেশি নষ্ট হবে।

 

 

 

ঘটনার বিষয়ে রামখানা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি হাসপাতালে গিয়েছিলাম আতাউর রহমানকে দেখেছি, তবে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

 

 

এ বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানায়, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করতে অফিসার আকাশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!