তাহিরপুরে বসতবাড়ি, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই
- আপডেট সময় : ১০:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ২২১১১ বার পড়া হয়েছে
তাহিরপুরে বসতবাড়ি, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের বসত ঘর, গবাদিপশু, নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এতে ১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী পরিবারর গুলোর। ঐসব পরিবার গুলো সব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
পড়ুন>> ফুয়েল কার্ড ছাড়া তেল নয়: সাতক্ষীরায় প্রশাসনের কঠোর নির্দেশ
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মোঃ জাবেদ আলী,আলম মিয়া ও সজিব মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী জানান,তিনটি পরিবার চারটি ঘরে বসবাস করতো। বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনটি পরিবারের সকল সদস্যরা জীবন বাঁচাতে কোনো রখমে বের হওয়ায় প্রাণে বেঁচে গেলেও ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
এলাকাবাসী মিলে আগুন নেভাতে পারলেও বাড়িটির ভেতরে থাকা নগদ টাকা, তিনটি গবাদি পশুসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রশাসন দ্রুত সহযোগিতা করার আহবান জানানো হয়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাবেদ আলী, আলম মিয়া ও সজিব মিয়া জানান, হঠাৎ করেই আগুন লেগে যায়। বাড়ির লোকজনের জীবন রক্ষা পেলেও আগুনে গোয়াল ঘরে থাকা ৩টি গবাদি পশু, হাঁস-মুরগি, মজুদকৃত ধান-চাল এবং ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৬ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন আমরা একেবারেই পথ বসে গেছি। খোলা আকাশের নিচে অবস্থান করছি।
আরও পড়ুন>>সুনামগঞ্জে স্লূইস গেটের অভাবে ৫শ একর ফসলী জমি জলাবদ্ধতায়
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, তিনটি কৃষক পরিবার মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই বিপদে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।
তাহিরপুর উপজেলার প্রকল্প বাস্তবতা কর্মকর্তা মোহাম্মদ মহিবুল ইসলাম জানিয়েছেন এই বিষয়ে খোঁজ খবর নিয়ে ক্ষতি গ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























