রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

 

 

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

 

বুধবার (২৫ মার্চ)সকাল সাড়ে ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পড়ুন>>বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও ফুটবল ফ্যাষ্টিভাল

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলী, শফিউল হাসান, মামুনুর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলামসহ উপকারভোগী কৃষকরা।

 

 

 

চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার কৃষকদের মাঝে নির্ধারিত হারে বীজ ও সার বিতরণ করা হয়।

পড়ুন>> ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

 

পাট চাষের জন্য ১৫০ জন কৃষক প্রত্যেকে পেয়েছেন ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। মুগডাল চাষের জন্য ১৮০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

 

 

 

এছাড়া আউশ ধান চাষের জন্য ৩ হাজার ২০০ জন কৃষক প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

 

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!