কুড়িগ্রাম জেলা বিএনপি'র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রাম জেলা বিএনপি'র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
কুড়িগ্রাম জেলা বিএনপি'র প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

 

 

কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন

 

 



‎   কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন বিএনপি নেতাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:০৭
ইফতারের সময় : ৬:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১৩
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৩৯
  • সন্ধ্যা ৬:৩৮
  • রাত ৭:৫৬
  • ভোর ৫:৩২
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

সোমবার এক প্রতিবাদ বিবৃতিতে জেলা বিএনপির নেতারা দাবি করেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।


‎পড়ুন>> রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

 

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ৯ মার্চ “দৈনিক ইনকিলাব” ও  “দৈনিক প্রতিদিনের বাংলাদেশ” পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে অনিয়মের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ কয়েকজন নেতার নাম জড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে উক্ত প্রকল্পের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে।

 

 

প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, কুড়িগ্রাম একটি নদীমাতৃক জেলা হওয়ায় প্রতিবছর নদী ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে জনগণের দুর্ভোগ লাঘবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। কিন্তু সেই স্বাভাবিক যোগাযোগকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকল্প সংশ্লিষ্ট অনিয়মের সাথে জুড়ে দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা দুঃখজনক।

 

 

 


‎      বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদক কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদনটি প্রকাশ করেছেন। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের কারও বক্তব্যও নেওয়া হয়নি। এতে সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করা হয়নি বলে দাবি করেছে জেলা বিএনপি।


‎পড়ুন>> প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

 

 

জেলা বিএনপির নেতারা মনে করেন, ব্যক্তিগত আক্রোশ বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

 

 

বিবৃতিতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!