মিস্টার ব্রাসোর কলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মিস্টার ব্রাসোর কলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার

মিস্টার ব্রাসোর কলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
মিস্টার ব্রাসোর কলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

 

মিস্টার ব্রাসোর কলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

 

 

বাংলাদেশের সুপরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। আধুনিক ও প্রিমিয়াম গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার ব্র্যান্ডটি চলতি জানুয়ারি থেকেই কলিনের নতুন ও উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে।

 

 

 

 

 

 

একই সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা ব্র্যান্ডটির নতুন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত একটি নাম। নতুন পরিচয়ে কলিন ব্র্যান্ডটি এখন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়। বিশ্বব্যাপী গ্লাস ক্লিনার ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা কলিন ‘শাইন’ বা উজ্জ্বলতাকে কেন্দ্র করে বাংলাদেশে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায়।

 

 

 

 

নতুন ফর্মুলেশনের কলিনে থাকছে ৫ গুণ বেশি শাইন, দাগহীন উজ্জ্বলতা ও এটি ১০০টিরও বেশি সারফেস পরিষ্কারে কার্যকর। যার ফলে এটি শুধু গ্লাস নয়, দৈনন্দিন ব্যবহারের নানা সারফেস পরিষ্কারের জন্য ব্যবহার করা যাবে।

পড়ুন>>মিরসরাইয়ে তৈরি হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন

 

কলিন-এর অ্যাম্বাসেডর হিসেবে সাবিলা নূরের যুক্ত হওয়া ব্র্যান্ডটির আধুনিক ও আকর্ষণীয় ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার অংশ। সম্প্রতি অভিনেতা শাকিব খানের সাথে তান্ডব চলচ্চিত্রে অভিনয় ও ‘লিচুর বাগানে’ গানটিতে তার আকর্ষণীয় উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে। সাবিলা নূরের আত্মবিশ্বাস, সৌন্দর্য ও তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ কলিনের নতুন পরিচয়ের সঙ্গে মানানসই বলে মনে করছে ব্র্যান্ডটি।

পড়ুন>>দেশেই তৈরি হবে সামরিক ড্রোন: চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি

 

 

কলিন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সাবিলা নূর বলেন, ‘পরিচ্ছন্ন ঘর আমাদের মন ভালো করে দেয়। কলিনের ভালো দিক হলো—খুব সহজেই এটি গ্লাসসহ নানা সারফেসে ঝকঝকে শাইন এনে দেয়। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’

 

 

রেকিট-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ বলেন, ‘মিস্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়। এটি বাংলাদেশ থেকে একটি বৈশ্বিক মানের ব্র্যান্ড গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ। নতুন ফর্মুলেশন ও সাবিলা নূরের সঙ্গে এই যাত্রার মাধ্যমে আমরা ২০২৬ সালে শাইন ক্যাটাগরিকে নতুনভাবে উপস্থাপন করতে চাই।’

 

নতুন নাম, উন্নত ফর্মুলেশন ও নতুন ব্র্যান্ড পরিচয় নিয়ে কলিন ভোক্তাদের জন্য আরও কার্যকর পরিষ্কারের অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা করছে।

 

 

 

রেকিট বাংলাদেশ একটি শীর্ষস্থানীয় কনজ্যুমার হেলথ ও হাইজিন কোম্পানি, যা প্রতিদিনের জীবনে সুরক্ষা, সুস্থতা ও যত্ন নিশ্চিত করতে কাজ করে। ডেটল, হারপিক, কলিন ও ভিটের মতো বিশ্বস্ত বৈশ্বিক ব্র্যান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিজ্ঞানভিত্তিক সমাধান প্রদান করে, যা বাংলাদেশজুড়ে আরও স্বাস্থ্যকর ঘরবাড়ি ও কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!