তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ আটক মাদক ব্যবসায়ী লোকমান হেকিম।

 

 

তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক

 

 

 

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্তে ভারত থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাংলাদেশে ফেরার সময় ইয়াবা ট্যাবলেটসহ লোকমান হেকিম (৪২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটক ইয়াবা ব্যবসায়ী লোকমান হেকিম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।

 

 

আজ ২৩ এপ্রিল বুধবার সকালে ট্যাকেরঘাট সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল নিয়মিত অভিযান কালে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সীমান্ত পিলার ১১৯৯/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটছড়া নামক স্থান হতে ইয়াবা ব্যবসায়ী লোকমান হেকিমকে আটক করে বিজিবি সদস্যরা।

 

 

এ সময় তার দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বুধবার দুপুরে সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির।

পড়ুন>> সুন্দরগঞ্জে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

 

তিনি জানান, পরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃত ইয়াবা ব্যবসায়ী লোকমান হেকিমকে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!