কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২

কাউনিয়া (রংপুর) থেকে কুদ্দুছ বসুনীয়া
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
রংপুরের কাউনিয়ায় মাদকসহ গ্রেফতার ওয়ার্ড যুবদল নেতা মোশারফ (বামে) ও আজিজুল (ডানে)।

 

 

 

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২

 

 

রংপুরের কাউনিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা বড়ি উদ্ধার ও মাদক পরিবহনে মটরসাইকেল জব্দ হয়েছে। এসময় ওয়ার্ড যুবদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (১০ আগষ্ট) ওয়ার্ড যুবদল নেতাসহ দুইজনকেই মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

 

 

গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছার ছাওলা ইউনিয়নের হরিরাম গ্রামের মৃত মশিয়ার রহমান ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোশারফ হোসেন (৪১) ও একই এলাকার মনছুর আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)।

 

পড়ুন>>কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

 

 

 

মাদকসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার। তিনি জানান, রবিবার বরিরার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের টিক অভিযান চালিয়ে উপজেলার নিজপাড়া সানাই মোড় এলাকায় মোটরসাইকেলযোগে মাদক বিক্রির সময় দুইজনকে আটক করে।

এসময় তল্লাশী করে মোশারফের কাছ থেকে ১৫ পিস ও আজিজুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।

 

পড়ুন>>ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭

 

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার বরেন, এ ব্যাপারে মাদক আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং দুইজনকেই গ্রেফতার দেখিয়ে সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

পীরগাছার ছাওলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আজাদ রহমান বলেন, মোশারফ হোসেন তার ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতির পদে রয়েছেন। কাউনিয়ায় ইয়াবা বড়ি সহ গ্রেফতারের বিষয়টি জানেন না। পুলিশ সত্যতার ভিত্তিতে হয়তো মোশারফকে গ্রেফতার করেছে। মাদকের সাথে জড়িতের ব্যাপারে দায়ভার সংগঠন নিবে না।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!