চাকুরী স্থায়ীকরণের দাবীতে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের চুক্তিভিত্তিক শিল্পী, কলাকুশলী ও কর্মচারীরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানব বন্ধনে অংশ গ্রহণ করে তারা। তাদের সাথে সম্পৃর্ক্ত হয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ এর সংস্কৃতিকর্মীরা।পড়ুন>>খুলনায় প্রাইভেটকারের বডি থেকে প্রায় নয় কেজি সোনার বার উদ্ধার
এছাড়াও এ আন্দোলনের সাথে সহমত পোষন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশ বেতারে সিলেট কেন্দ্রের চুক্তিভিত্তিক শিল্পী ও কলা কুশলী ও কর্মচারীর সংখ্যা ৫০ জন।
এছাড়া কোনো ধরনের ভাতা বা উৎসব বোনাস ওভারটাইমের সম্মানী পাওয়া যায় না এমনকি পাওয়া যায় না মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি।
এখানে এধরনের কাজের সাথে সম্পৃক্ত সর্বোচ্চ চল্লিশ বছর ধরে চুক্তিভিত্তিক কর্মরত রয়েছেন এমন কর্মচারীও রয়েছেন।
বেতারের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী অনতিবিলম্বে এসব চুক্তিভিত্তিক শিল্পী কলা কুশলী ও কর্মচারীদের সরকারী রাজস্ব খাতের সাথে সম্পৃর্ক্ত করে চাকুরী আত্তীকরণ বা স্থায়ীকরণ করা।
Leave a Reply