ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ভারতের চোরাই ফোন কেরানীগঞ্জে উদ্ধার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

ভারতের চোরাই ফোন কেরানীগঞ্জে উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের চোরাই ফোন কেরানীগঞ্জে উদ্ধার

ভারতের কলকাতায় ছিনতাই হওয়া একটি আইফোন ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহাজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেব দাস এ ফোনটি উদ্ধার করেন।

শাহজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে হারিয়ে যায় মৌটুসী গাঙ্গুলির ব্যবহৃত আইফোন-১৩। কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব বিভাগের অন্তর্গত বেনিয়াপুকুর থানায় মৌটুসী গাঙ্গুলির হয়ে একটি জিডি করেন তার মেয়ে অস্মিতা গাঙ্গুলী।

পরবর্তীতে জিডির বাদী ভারত বসেই আইফোনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, তার মোবাইলের বর্তমান লোকেশন বাংলাদেশ। সেই সময় তিনি হন্যে হয়ে খোঁজ করতে থাকেন কীভাবে তার মায়ের মোবাইলটি উদ্ধার করা যায়।

ইন্টারনেট ঘাটাঘাটি করে খুঁজতে থাকেন উপায়। একপর্যায়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানায় কর্মরত এসআই মিলটন কুমার দেব দাস হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে অত্যন্ত দক্ষ এবং তার কর্মদক্ষতায় এই পর্যন্ত অগণিত হারানো মোবাইল উদ্ধার হয়েছে।

তখন তিনি কলকাতা পুলিশের পরামর্শে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন-এ তার জিডির একটি কপি জমা দেন।

পরবর্তীতে তিনি ইন্টারনেটের মাধ্যমে শাহজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেব দাস এর মোবাইল নম্বর সংগ্রহ করে হোয়াটসএ্যাপের মাধ্যমে তাকে বাংলাদেশ হাইকমিশনের রিসিভড তার জিডির একটি সফটকপি প্রেরণ করেন এবং তাকে বিস্তারিত জানিয়ে মোবাইলটি উদ্ধার করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন।

এক বছর পর গত ৩০ জুন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় ভারত থেকে হারিয়ে যাওয়া অস্মিতা গাঙ্গুলীর মায়ের হারিয়ে যাওয়া মোবাইল ফোন। তবে ভারত থেকে হারিয়ে যাওয়া আইফোন ১৩ মোবাইল ফোনটি বাংলাদেশে কীভাবে এলো, এ তথ্য উদ্ধারে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এর আগে ধানমন্ডির ৮ নম্বর রোডে দিনাজপুরের ডেপুটি জেলার ফেরদৌস মিয়ার মোবাইল ফোন ভারতের গুজরাট রাজ্য থেকে উদ্ধার করা হয়েছি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের চোরাই ফোন কেরানীগঞ্জে উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪