ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ইমরান হোসাইন মিলন
  • আপডেট সময় : ০২:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৩৪২৪ বার পড়া হয়েছে

ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন নোট ৬০ সিরিজ। এই সিরিজে রয়েছে দুটি মডেল— নোট ৬০ প্রো এবং নোট ৬০। নতুন এই সিরিজে প্রথমবারের মতো নোট সিরিজে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে, পাশাপাশি রয়েছে উন্নত ডিজাইন ও আধুনিক ডিসপ্লে প্রযুক্তি।

বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পারফরম্যান্স, নকশা এবং ব্যাটারির স্থায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নোট ৬০ সিরিজ এমন সময় বাজারে এসেছে যখন ক্রেতারা তুলনামূলক কম দামের মধ্যেই ফ্ল্যাগশিপ পর্যায়ের ফিচার প্রত্যাশা করছেন।

নোট ৬০ সিরিজের, ৬০ প্রো মডেলে প্রথমবারের মতো কোয়ালকমের সঙ্গে অংশিদারিত্বে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করেছে ইনফিনিক্স।

    এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্ল্যাটফর্ম, যা উন্নত চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ ২ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। এই প্রসেসর মসৃণ মাল্টিটাস্কিং, উন্নত গেমিং পারফরম্যান্স এবং কার্যকর শক্তি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তা করে।

অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর, যার গতি সর্বোচ্চ ২ দশমিক ৬ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। এটি দৈনন্দিন ব্যবহার, ব্রাউজিং, ভিডিও দেখা এবং যোগাযোগের জন্য স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম।

দীর্ঘ সময় ব্যবহারের সময় ফোনকে ঠান্ডা রাখতে নোট ৬০ সিরিজে রয়েছে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি। এই ভেপার চেম্বারভিত্তিক কুলিং ব্যবস্থা গেমিং বা ভারী ব্যবহারের সময় তাপ দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করে। শক্তিশালী অ্যালুমিনিয়াম মিশ্র ধাতুর ফ্রেম ব্যবহার করায় ফোনটি যেমন মজবুত, তেমনি আকৃতিতেও রয়েছে ভারসাম্য ও পাতলা গঠন।

        এ ছাড়া এতে রয়েছে অ্যাক্টিভ হ্যালো লাইট নামের একটি আলোকভিত্তিক নকশা, যা ফোনটিকে আলাদা পরিচিতি দেয়। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা যুক্ত হওয়ায় ফোনটি টেকসই ব্যবহারের জন্য উপযোগী।

ডিসপ্লের ক্ষেত্রে নোট ৬০ সিরিজে রয়েছে ১.৫ কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। সর্বোচ্চ ৪৫০০ নিট উজ্জ্বলতা থাকায় উজ্জ্বল আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। এছাড়া হার্ডওয়্যার পর্যায়ের কম নীল আলো প্রযুক্তি চোখের চাপ কমাতে সহায়তা করে।

সিরিজটিতে প্রথমবারের মতো অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে, যা ফোনের পেছনের অংশে নোটিফিকেশন ও বিভিন্ন কাস্টমাইজেশন সুবিধা দেবে। অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে তরুণদের জন্য বেশ আকর্ষণীয় হবে বলে মনে করছে ইনফিনিক্স।

নোট ৬০ সিরিজে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। নোট ৬০ প্রো মডেলে রয়েছে ৯০ ওয়াট দ্রুত চার্জিং, যা দ্রুত ফোন চার্জ করতে সাহায্য করে। এছাড়া উভয় মডেলেই রয়েছে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।

        ব্যাটারির দীর্ঘমেয়াদি সক্ষমতা ধরে রাখতে ইনফিনিক্স এতে যুক্ত করেছে ব্যাটারি সেলফ হিলিং প্রযুক্তি, যা বহুবার চার্জ দেওয়ার পরও ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। কোম্পানির দাবি, এর মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব প্রায় ছয় বছর পর্যন্ত বজায় থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য নোট ৬০ সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা; রয়েছে এইচডিআর ছবি, লাইভ ছবি তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি উন্নয়ন প্রযুক্তি। পাশাপাশি ওআইএস সহায়তায় স্থিতিশীল ফোরকে ভিডিও করা যায়।

ইনফিনিক্স নোট ৬০ সিরিজ এখন সারা দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। নোট ৬০ প্রো মডেলের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশান ব্লু এবং সোলার অরেঞ্জ রঙে। অন্যদিকে নোট ৬০ মডেলের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ফিজ ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

আপডেট সময় : ০২:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬