চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
প্রতিকী ছবি।

 

 

 

চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু

 

 

 

 

চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু।
চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের একজন শিক্ষার্থী ও অপরজন কৃষক।

 

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় জীবননগর উপজেলার পাঁকা ইউনিয়নের ঘোষনগর ও দামুড়হুদার উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া কৃষক রাসেল হোসেন (২৫) ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।‌ নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪) পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে।

 

পড়ুন>>কাউনিয়ায় মরা তিস্তায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

 

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২:০০ টার সময় রাসেল হোসেন বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যায় এলাকার ঘোষনগর মাঠে। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে অপর নিহত শিক্ষার্থী আজিমুল ইসলামের স্বজনরা জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বেলা ১২:০০ টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নিরাপদ স্থানে একটি বড় গাছের নিচে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন আজিমুল ইসলাম ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পড়ুন>>কাউনিয়ায় মরা তিস্তায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!