ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
- আপডেট সময় : ০১:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৬২৭৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে জাতীয় ও বৈশাখী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানে উদ্বোধন করা হয়।
পড়ুন>>নববর্ষের রঙে রঙিন বাংলা: নতুন প্রত্যয়ের সূচনা আজ
উপজেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে পান্তা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ মুক্ত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভাওয়াইয়া ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়।
শোভাযাত্রায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে এমপি আনোয়ারুলের রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন
এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















