admin
২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঙালি জাতি আরো একটি গৌরব উজ্জল দিনের অপেক্ষায় !

বাঙালি জাতি আরো একটি গৌরব উজ্জল দিনের অপেক্ষায় !

আসছে ২৩ সেপ্টেম্বর’২২ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা।ক্ষমতায় আসার পর ইতিপুর্বে মোট ১৮বার জাতিসংঘে সাধারন পরিষদে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবার হবে ১৯তম। যতবারই তিনি(শেখ হাসিনা) জাতিসংঘে ভাষণ দিয়েছেন,ততবারই তিনি দায়িত্ববান সদস্য হিসেবে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার সহ বৈশ্বিক সন্ত্রাসবাদ, দারিদ্র বিমোচন, পরিবেশ বিপর্যয়, মানব জাতির কল্যানে শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু সমাধানের দাবি জানিয়েছেন। পেয়েছেন বিশ্ববাসির আকুন্ঠ সমর্থন, ভূয়সী প্রসংশা ও সন্মাননা।অন্যদিকে বিশ্বব্যাপী শোষন- নিপীড়ন ও আশ্রয়হীন শরণার্থীদের দু:খ-দুর্দশার তথ্য চিএ তুলে ধরে জাতিসংঘের সূক্ষ্ণ সমালোচনার মাধ্যমে চোখে আঙুল দিয়ে বলেছেন, এ জাতীয় ঘটনাকে অগ্রাহ্য করা বিশ্ব শান্তি, ন্যায্যতা ও টেকসই সমাজ প্রতিষ্ঠার অন্তরায়। প্রসংগত উল্লেখ্য, আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের মহান স্হপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের এ মঞ্চে দাঁড়িয়ে বিশ্বে চলমান বৈষম্যের বিরুদ্ধে সাধারণ পরিষদের অধিবেশনে ৭ মার্চ’৭১-এর মত গর্জে উঠে বজ্রকন্ঠে বলেছিলেন”বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক; অন্যদিকে শোষিত এবং আমি শোষিতের পক্ষে”। ঐ ভাষনে বঙ্গবন্ধু বাংলাদেশ সহ আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার দরিদ্র পিড়িত মানুষের কল্যানে প্রায় ২৫টি ইস্যু তুলে ধরেছিলেন; যা তৎকালীন বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বের রাজনৈতিক, আর্থ-সামাজিক ও পররাষ্ট্রনীতিকে নাড়া দিয়েছিল। বিশ্বের সর্বোচ্চ সংস্থায় বাংলায় উচ্চারিত এ ভাষণটি আজও বিশ্বের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত।বঙ্গবন্ধুর সেই ভাষণের প্রতিটি শব্দ শুধু ৭ কোটি বাঙালিই নয়, ৩০ লাখ শহীদও অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। দু:খ জনক যে জাতির পিতা বঙ্গবন্ধু জাতিসংঘের অধিবেশনে মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছিলেন। তবে জাতির পিতার কাল জয়ী উক্ত ভাষনের আবেদন কখনও শেষ হওয়ার নয় এবং গত ৪৮ বছরেও তা হয়নি।ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উক্ত ভাষনকে বিশ্ব ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আখ্যা দিয়েছিলেন বিশ্বনেতারা। তাইতো, বিশ্ব সংস্হায় জাতির পিতার প্রস্তাবিত ভাষনের আলোকে এবং স্বাধীনত্তোর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় চলমান প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ বঙ্গবন্ধুকে মর্যাদাপূর্ণ ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করেছিলেন। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা জননেএী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য ভূয়সী প্রশংসা পাওয়ার পাশাপাশি জাতিসংঘ কর্তৃক জননেএী শেখ হাসিনাকে’ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ হিসেবে আখ্যায়িত করেছেন।এতদভিন্ন, জাতিসংঘের ইউনেস্কো ২০১৪ সালে ‘শান্তির বৃক্ষ’ এবং পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশিপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ-২০১৫’ প্রদান করে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর সবমিলিয়ে মোট ১৮বার জাতিসংঘে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা। পিতার দেখানো সেই পথে হেঁটেছেন বঙ্গবন্ধু কন্যা জননেএী শেখ হাসিনা।আজ থেকে ২৫ বছর আগে দেওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতার ভাষণে “উন্নত মম শীর”থেকে পথ হারানো বাংলাদেশের প্রতিনিধিত্ব ফিরিয়ে এনেছেন তাঁর কন্যা জননেএী শেখ হাসিনা।পিতার কথাগুলোই বিশ্বকে নতুনভাবে, নতুন মোড়কে স্মরণ করিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। জাতিসংঘের প্রতিটি অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞানগর্ব ও তথ্য বহুল বক্তব্যের সঙ্গে গোটা বাঙালি জাতি এমনকি তৃতীয় বিশ্বের নেতারাও আপ্লুত হয়েছেন।বাঙালি জাতিও স্বস্তি পেয়েছেন এই ভেবে যে, বিশ্ব দরবারের সবচেয়ে বড় প্লাটফর্মে বাংলাদেশ তার হারানো নেতার সুযোগ্য উত্তরসূরি ফিরে পেয়েছে। আর তৃতীয় বিশ্ব ফিরে পেয়েছে আরো একজন ‘হেভিওয়েট নেতা’। জাতিসংঘে এভাবেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।আশা করছি এবারের জাতিসংঘের ৭৭তম অধিবেশনে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি জননেএী শেখ হাসিনা তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা, সততায় ভরপুর অদম্য সাহস ও দৃঢতায় বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য বয়ে আনবে গৌরবোজ্জল এক অনন্য সন্মান। সমগ্র বাঙালি জাতি তাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ঐ দিনটির জন্য। বর্নিত অবস্হায় জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদান উপলক্ষে আগমনের অপেক্ষায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনাকে জানাই সুস্বাগতম।একই সাথে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির সর্বশেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেএী শেখ হাসিনার দীর্ঘ জীবন ও সুসাস্হ কামনা করছি। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! বাংলাদেশ চিরদীবি হউক। প্রতিদেক: মকবুল তালুকদার যুক্তরাস্ট্র  প্রবাসি বীর মুক্তিযোদ্ধা, কলামিষ্ট, কৃষিবিদ ও উপদেষ্টা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!