গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু
গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ

 

 

 

গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু

 

 

গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু।
ময়মনসিংহ গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।
আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠান মঞ্চ ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

 

 

 

রোববার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তানজিন আহমেদ মিঠু নামে ছাত্রদলের এক নেতার। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে আঘাতের চিহ্ন নেই। তিনি হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

 

 

মিঠু উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা ইকবাল হোসেনের সমর্থক ছিলেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

স্থানীয়রা জানান, আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দলীয় মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রোববার ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালায় হিরন সমর্থকরা।

 

 

ইকবাল সমর্থকরাও পাল্টা হামলা চালিয়ে হিরনের মহিলা সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন। এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এ সময় ছাত্রদল নেতা তানজিন আহমেদ মিঠু মারা যান।

 

 

ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আমি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

 

 

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পড়ুন>>ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ

 

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ‘এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে।’

 

 

এদিকে শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ রামদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!