কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের ধানের ভালো ফলন পাওয়ায় চাষীরা খুশি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের ধানের ভালো ফলন পাওয়ায় চাষীরা খুশি : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের ধানের ভালো ফলন পাওয়ায় চাষীরা খুশি

সৃষ্টি কৃষি ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের ধানের ভালো ফলন পাওয়ায় চাষীরা খুশি

কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের মঙ্গা তাড়ানো আমন ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলন পাওয়ায় চাষীরা বেশ খুশি। চলতি আমন মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ধানের বাম্পার ফলনের আশা করছে চাষীরা। তবে আগাম জাতের ধানের ফলন ভালো পেয়ে চাষীরা বেশ খুশি হয়েছে। চর পল্লমারি, চর নাজিরদহ, চর চতুরা, চর প্রাণনাথ, চর গোপীডাঙ্গা, চর ঢুষমারা, চর হয়বতখাঁ, চর গনাই, আজমখাঁ সহ  তিস্তার ১৭টি চরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। চাষীরা আগাম আলু রোপণের জন্য তাদের এসব জমিতে আগাম জাতের ধান বিনা-৭,ব্রি-৩৩, ব্রি-৭২,ব্রি-৭৫, পারিজা ধান চাষ করেছেন। ইতি মধ্যেই স্বল্প পরিসরে ধান কাটা শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আগাম জাতের সব ধান কৃষকের গোলায় ওঠবে। আর ধান কাটার পর পরই শুরু হবে আলু রোপণের ধুম।

চর নাজির দহ গ্রামের কৃষক আসাদুল ইসলাম বলেন তিনি ২বিঘা জমিতে আগাম ব্রি-৭৫ জাতের ধান চাষ করেছেন। ১০ দিন পরেই ধান কাটা শুরু হবে। তিনি আশাতীত ফলন পাবেন বলে আশা করছেন। একই গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন মঙ্গা তাড়ানো ধান বিনা-৭ ও ব্রি-৩৩ জাতের ধান চাষ করেছি। আগাম ধানের রোগ বালাই কম, দাম পাওয়া যায় ভাল, বিশেষ করে ধানের আটি বিক্রি হয় চড়া দামে, সর্ব্বপরি আগাম আলুর চাষ করা যায়। উপজেলা কৃষি বিভাগ জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১৪২১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষাবাদ হয়েছে ১১৪৫০ হেক্টর জমিতে এর মধ্যে আগাম জাতের ধান ১৩৯৩ হেক্টর জমিতে। তার মধ্যে দেশি জাতের ধান চাষ করা হয়েছে ৮হেক্টর জমিতে।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন জানান, সরকারি ভাবে নির্বাচিত কৃষকদের সার, বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে। উপ-সহকারী কৃষি অফিসাররা ক্ষেতের রোগবালাই, ইঁদুর নিধন, পাখির উপদ্রপ বিষয়ে নিয়মিত মাঠে গিয়ে পরামর্শ প্রদান করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে আমন ধানের বাম্পার ফলনের আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!