সারাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
রাজধানীতে ব্যবসায়ীকে হত্যা এবং সারা দেশের সন্ত্রাস বাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নওগাঁ ছাত্রজনতা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড় নওগাঁ সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে আবার মুক্তির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম বিন বারীর নেতৃত্বে এই সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র-জনতার নেতা আরমান হোসেন, সাদনান সাকিব, গণ অধিকার পরিষদের সাকিব হোসেন, এনসিপির নওগাঁ সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আলম হাসান সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন চাঁদা না দাওয়াই প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি একটি নিছক হত্যাকাণ্ড নয় চরম বর্বরতা।
এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। তারা আরো বলেন দেশের প্রতিটি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরী।
এই সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন বিগত সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমাদের সময় লাগবে না।
আওয়ামীলীগ যদি কোন গুম, খুন নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপির নয় মাসে দেড়শ খুনের কারণে কেন নিষিদ্ধ হবে না।
এছাড়া নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না বলে বিএনপিকে হোসিয়ারিদেন বক্তারা।
Leave a Reply