সান্তাহারে মাদকবিরোধী সুধী সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সান্তাহারে মাদকবিরোধী সুধী সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

সান্তাহারে মাদকবিরোধী সুধী সমাবেশ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সান্তাহারে মাদকবিরোধী সুধী সমাবেশ

বগুড়ার আদমদীর্ঘি উপজেলার  সান্তাহারে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে এলাকার কানুনগো মাঠে এ সুধী সমাবেশ অনুষ্টিত হয়।

বাংলাদেশ রেলওয়ে সাবেক কর্মকর্তা ও শ্রমিক নেতা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়াড বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি আফতাব হোসেন চুট্টু, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল মুকুল।

এছাড়াও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, আফাজ উদ্দীন,যুবদল নেতা মানিক, রবিউল,আলম, শুভ ,ছাত্রদল নেতা অভি, সোহেল,অন্তর, ৭নং ওয়াড কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সমাজ সেবক ও সাবেক স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম, সান্তাহার এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফিরোজ হোসেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,এলাকায় বিগত দিনে কয়েকজন পরিচিত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তারা যেন মনে করে সেইদিন শেষ। বক্তারা বলেন,আগামী ১০দিনের মধ্যে যারা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত তারা যেন এলাকা ছেড়ে চলে যান। নতুবা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!