সরিষাবাড়ীতে দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক

সরিষাবাড়ীতে দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
সরিষাবাড়ীতে দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সরিষাবাড়ীতে চর বালিয়া ঝিনাই নদীতে দুইব্যাপী হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর ধারে হাজারো নরো-নারী ভিড় জমান নদীর দুইপাশে।

শুক্রবার এবং শনিবার বিকালে চর বালিয়া ও বলারদিয়ার যুবসমাজের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচের ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকিরের সভাপতিত্বে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ।

দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন – তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. মোঃ হারুন- অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে- পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত আলম পল্লব সরকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবু মন্টুলাল তেওয়ারী, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুর মোর্শেদ তরফদার সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম খোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী নৌকা বাইচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- আব্দুল মালেক মেম্বার, বদিউজ্জামান বিপুল ও একেএম রফিকুল ইসলাম।

দুই দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে অত্র-লাকা সহ দূর-দূরান্ত হতে হাজার হাজার দর্শনার্থীরা ঝিনাই নদীর দুই পাড়ে ভিড় করে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে।

উৎসবমুখর এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করে ইসলামপুরের নৌকা রকেট, এতে পুরস্কার হিসেবে দেওয়া হয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে বাংলার সম্রাট নৌকাকে দেওয়া হয় একটি ষাঁড় গরু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!