বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা

বিশ্বনাথ (সিলেট) থেকে আফজাল মিয়া
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
সৌদি আরব প্রবাসী আমির আলী।

 

 

 

বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা

 

 

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী আমির আলী অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

    তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আমির আলী ছিলেন একজন সৎ, আমানতদার, নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও দ্বীনি মূল্যবোধ, সমাজসেবা এবং মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর চরিত্র, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

 

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করেন, যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাত নসীব করুন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!