বাড়িতেই দেওয়া যাবে ভোট: ডিজিটাল প্ল্যাটফর্মের প্রস্তাব এক যুবকের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাড়িতেই দেওয়া যাবে ভোট: ডিজিটাল প্ল্যাটফর্মের প্রস্তাব এক যুবকের : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

বাড়িতেই দেওয়া যাবে ভোট: ডিজিটাল প্ল্যাটফর্মের প্রস্তাব এক যুবকের

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
বাড়িতেই দেওয়া যাবে ভোট: ডিজিটাল প্ল্যাটফর্মের প্রস্তাব এক যুবকের

 

 

 

বাড়িতেই দেওয়া যাবে ভোট: ডিজিটাল প্ল্যাটফর্মের প্রস্তাব এক যুবকের

 

 

সচিবালয় ও জাতীয় প্রেসক্লাবের সামনে ব‍্যানার হাতে ডিজিটাল ভোটিং চালুর দাবি জানিয়েছেন এক সচেতন যুবক। তার মতে, ঘরে বসেই নিরাপদ ও গোপনীয়ভাবে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

 

 

বুধবার (২৫ জুন) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা মো. লুৎফর রহমানের ছেলে মাইদুল ইসলাম এ দাবি জানান। তিনি বলেন, “ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু দূরত্ব, কর্মজীবন, সময়সংকট ও নিরাপত্তার কারণে অনেকেই ভোট দিতে পারেন না।”

 

 

 

    তিনি মনে করেন, তথ্যপ্রযুক্তির এ যুগে নির্বাচন কমিশনের উচিত একটি ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভোটদানের সুযোগ চালু করা, যাতে দেশি-বিদেশি সকল ভোটার ঘরে বসেই ভোট দিতে পারেন।

 

 

তার প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ভোটাররা মোবাইল অ্যাপ কিংবা *USSD কোড (১০৫#) ডায়াল করে নির্ধারিত সময়ে ভোট দিতে পারবেন। এতে ব্যালট পেপার, ইভিএম, ভোটকেন্দ্র বা পোলিং অফিসারের প্রয়োজন পড়বে না। একজন ভোটার কেবল এনআইডি-সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে একটি মাত্র ডিভাইস থেকে ভোট দিতে পারবেন।

 

 

প্রবাসী ভোটারদের জন্য তিনি প্রস্তাব করেছেন, তারা অনলাইনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করে ডিজিটালি ভোট দিতে পারবেন। একই সঙ্গে নির্বাচন কমিশন নিয়মিত ভোটার তালিকা হালনাগাদ করে মৃত ও কারাবন্দি ব্যক্তিদের তথ্য ব্লক করে রাখবে বলে প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে।

 

 

মাইদুল ইসলাম আরও বলেন, “ডিজিটাল প্রচার-প্রচারণা চালু হলে নির্বাচনী ব্যয় অনেক কমে আসবে। পাশাপাশি ভোটের দিন মোবাইল কোর্ট ও হেল্পলাইন চালু রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা যাবে।”

 

 

ভোটারদের অংশগ্রহণে উৎসাহ জোগাতে তিনি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত সম্মানী দেওয়ার প্রস্তাব করেন। এতে সম্ভাব্য ব্যয় হবে প্রায় ৩৯০ থেকে ৬৫০ কোটি টাকার মধ্যে।

 

 

   তিনি দাবি করেন, “আমরা আর কেন্দ্রে গিয়ে ঝুঁকি নিতে চাই না। ঘরে বসেই গোপন ও নিরাপদে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত হোক।”

 

 

ডিজিটাল ভোটিং পদ্ধতি সম্পর্কে তার ব্যাখ্যাসহ একটি ভিডিও তিনি ইতিমধ্যে অনলাইনে প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!