বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বিশ্বনাথ (সিলেট) থেকে আফজাল মিয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীর মিছিল।

 

 

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

 

 

সিলেটের বিশ্বনাথে ‘সন্ত্রাস বিরোধী আইনে’ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার ৪৫ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার এসআই বাবুল সিংহ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও আরোও ২৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ১৬ (তাং ১৯.০৮.২০২৬ইং)।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকনকে প্রধান অভিযুক্ত করে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে মর্মে একটি সূত্রে জানা গেছে।

পড়ুন>>মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা?

এদিকে মামলা দায়েরের পর পরই থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নয়ন মিয়া (২২)’কে বুধবার (১৯ আগস্ট) রাতেই গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন পৌর শহরের উত্তর মশুলা (জানাইয়া) গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত ১৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামন থেকে ‘লামাকাজী টু বিশ্বনাথগামী সড়কে’ মশাল হাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

 

আর ১৭ আগস্ট থেকে সেই মিছিলের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর সেই মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কার্যক্রম ব্যহত করে উন্নয়ন বাধাঁগ্রস্থ, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাসী কার্যক্রম ও উক্ত কার্যক্রমে অর্থায়ন, অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমে সহযোগীতা করার অপরাধে মামলার অভিযুক্তরা জড়িত থাকার অভিযোগে থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে মর্মে মামলার লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২

 

‘সন্ত্রাস বিরোধী আইনে’ মামলা দায়ের ও একজনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও আরোও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া নয়ন মিয়া নামের এক এজাহারনামীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ (বুধবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!