ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৈরি পোশাক খাতের অস্থিরতার মাঝে মজুরি বোর্ডের প্রথম সভা আজ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে অর্থনৈতিক ও অভিবাসন ইস্যু মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: হামলায় আহত শ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি বার্সেলোনার জয়যাত্রা: রাফিনিয়ার জোড়া গোলে ধসে পড়ল অ্যাস্টন ভিলা সংশয় আর কৌতূহল চাকরিপ্রার্থীদের: ৫২তম বিসিএসও কি বিশেষ হতে যাচ্ছে আপাতত ইরানে নতুন কোনো হামলার পরিকল্পনা নেই: ডোনাল্ড ট্রাম্প ঠাকুরগাঁওয়ে অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন পল্লবীতে কুরিয়ার সার্ভিস কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্য উপজেলা শাখার আয়োজনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আসরের নামাজের পর ভূরুঙ্গামারী পাবলিক ক্লাব ও লাইব্রেরী মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার লোক গণমিছিলে যোগ দেয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির অধ‍্যাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদ হোসাইন এর সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম।

পড়ুন>>দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১

এসময় এনসিপির উপজেলা আহবায়ক মাহফুজুল ইসলাম কিরণসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাঈদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।”

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মানুষের ঢল

তাঁরা আরও বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।”
বক্তারা বলেন, “বিগত ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন স্বৈরশাসক খুনি হাসিনার তখত নড়বড়ে হয়ে ওঠে। পরে তিনি তাঁর দাদার বাড়িতে পালিয়ে যান। সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে তিনি নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।

এ স্বৈরশাসক জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও মহাজাগরণ ঠেকাতে পারেনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে তাঁর দল ও অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। তিনি বলেন, যে আকাঙ্খা নিয়ে ছাত্র জনতা জুলাই গণঅভ‍্যুত্থান ঘটিয়েছে সেই স্বপ্ন আজো বাস্তবায়ন হয়নি। আবু সাঈদ মুগ্ধদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুশিয়ারি দেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১১:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬