ঠাকুরগাঁওয়ে অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৩৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে জানা যায়, অভিযুক্তের ঘনিষ্ঠ বন্ধু হাফিজউদ্দীন এই ঘটনায় জড়িত এবং তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পারভেজ ইসলামের সঙ্গে বাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে প্রায় নয় মাস আগে ওই নারী স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যান। অভিযোগ রয়েছে, দাম্পত্য জীবনে পারভেজ স্ত্রীর অজান্তে তার একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। স্ত্রী তালাক দিতে অস্বীকৃতি জানালে এসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
ভুক্তভোগী নারীর অভিযোগ, পারভেজ তার বন্ধু হাফিজউদ্দীনের কাছে এসব অন্তরঙ্গ ফাইল পাঠিয়েছিলেন। পরবর্তীতে তারা যোগসাজশে ভুয়া ফেসবুক আইডি খুলে সেগুলো প্রকাশ করে এবং হাফিজউদ্দীনকে বিয়ের জন্য নারীকে চাপ দিতে থাকে। এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, মামলার প্রধান আসামি পারভেজ ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























