ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে আওয়ামী লীগের লগি-বৈঠার ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা আমির প্রভাষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মিছিলটি ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পড়ুন>>বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, এমপি। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে সারাদেশে জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

পড়ুন>>নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এ ছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফেরদৌস হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. আরিফুল ইসলাম।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভূরুঙ্গামারী উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচি ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ১০:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬