ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ
- আপডেট সময় : ০৮:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে এক মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সোমবার সকালে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে তার কক্ষের দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। পরে বিকালে পুলিশ এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়।
জানাগেছে, মাদ্রাসার ১৮ জন শিক্ষক-কর্মচারী ছয় মাস যাবত বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন করছেন। অপরদিকে বেতন বন্ধ থাকায় দুঃশ্চিন্তাগ্রস্থ শিক্ষকরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারছেন না। এতে মাদ্রাসাটির শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
পড়ুন>>মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি: প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা
কয়েকজন শিক্ষক-কর্মচারী বলেন, প্রায় ৬ মাস যাবত বেতন বন্ধ রয়েছে। মাদ্রাসা সুপার বেতন-বিলের কাগজে স্বাক্ষর দিতে গড়িমসি করায় বেতন বন্ধ রয়েছে। বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছি। এর আগেও ৭ মাস বেতন বন্ধ ছিল। সুপারের কারণে বারবার বেতন বন্ধের ঘটনা ঘটেছে। দ্রুত বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। ভবিষ্যতে যাতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
পড়ুন>>কাতারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুপার সাইদুর রহমান বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের জন্য তিনি দায়ী নন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিকালে সুপারকে অবরুদ্ধ অবস্থা থেকে বের করে থানায় আনা হয়েছে। তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























