ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় সেবা দেওয়া চিকিৎসক অ্যাডাম হামাউয়ি গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী কাচারি ঘর: যে ঘর ছিল গ্রামের প্রাণ, আজ তা শুধুই স্মৃতি জনবল সংকটে ধুঁকছে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিলেটের মাটিতে জয়ের খরায় থাকা বাংলাদেশের লক্ষ্য ঘুরে দাঁড়ানো ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে হতে পারে: এনটিআরসিএ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সামুদ্রিক চলাচল নিয়ে চীন-কাতার ফোনালাপ সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন

মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে এই কমিটির সভাপতি করা হয়েছে এবং মাহফুজ হাসানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে মঙ্গলবার (৩ নভেম্বর) এই নতুন কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর থেকেই কমিটির এই নিয়োগ কার্যকর হয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে একই আইনের ১৪(৩) ধারা অনুসরণে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে আগের কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

পড়ুন>>গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: হামলায় আহত শ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি

আদেশে উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী কমিটি গঠনতন্ত্র মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়। নতুন অ্যাডহক কমিটিকেও তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নতুন এই কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলীকে।

এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. হাবিবুল্লাহ পারভেজ দায়িত্ব পেয়েছেন। সাধারণ সম্পাদক মাহফুজ হাসান নিজেও একজন স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ।

পড়ুন>>বার্সেলোনার জয়যাত্রা: রাফিনিয়ার জোড়া গোলে ধসে পড়ল অ্যাস্টন ভিলা

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ। পরিষদ আইন অনুযায়ী, নতুন এই কমিটির অধীনেই আগামী তিন মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

আপডেট সময় : ১০:০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬