রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে রংপুরে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রংপুর রেঞ্জ পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতা।খেলায় বিভিন্ন শ্রেণীর মানুষ ও পুলিশের উর্ধতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স, রংপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিপিএমের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পড়ুন>>চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার: প্রকাশ্যে অস্ত্র হাতে জীবনের পুরোনো ছবি
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল মাবুদ বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে। খেলাধুলা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে ঐতিহ্যবাহী কাবাডি খেলার প্রসারের পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























