কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবন কাহিল: হিমেল বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবন কাহিল: হিমেল বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবন কাহিল: হিমেল বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
কুড়িগ্রামে শীতে দাপটের জনজীবন কাহিল: হিমেল বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি

 

 

কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবন কাহিল: হিমেল বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি

 

 

কুড়িগ্রামে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। গুড়িগুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জেলার জনজীবন।

শীতকষ্টে পড়েছে অতিদরিদ্র ছিন্নমূল ,শ্রমজীবী এবং নদ- নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষেরা। প্রচন্ড ঠান্ডায় লোকজন জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যাচ্ছেন না।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস পরিমাপ করেছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। যা গত কালের তুলনায় ২ ডিগ্রি বেশি।

পড়ুন>> সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব

 

 

মধ্যরাত থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে।
কনকনে ঠান্ডায় গ্রামাঞ্চলের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।

আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

 

কুড়িগ্রাম পৌর শহরের মোকলেস মিয়া বলেন, গতকাল রাত থেকে অনেক ঠান্ডা। আবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যার কারণে খুব ঠান্ডা। হাত পা বরফ হয়ে যাচ্ছে। শহরে মানুষজনও কম।

 

শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র কেনার জন্য ৪৯ লাখ টাকা ও ১২ হাজার পিস কম্বল উপজেলা সমূহে বিতরন করা হয়েছে। আরও ৫ হাজার কম্বল মজুদ রয়েছে তা বিতরণ করা হবে।

 

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!