রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন যুবতীকে অপহরণ করে ধর্ষণকারী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৫০০৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন যুবতীকে অপহরণ করে ধর্ষণকারী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন অসহায় যুবতীকে বিয়ে দেওয়ার কথা বলে সুকৌশলে অপহরণ করে গোপন আস্তানায় নিয়ে গিয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)রাতে ভুক্তভোগী যুবতী তার ভাইকে সাথে নিয়ে থানায় দুই ধর্ষকের নামে মামলা রুজু করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা খাতুন রাণীশংকৈল পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের এরশাদ আলীর মেয়ে। অসহায় আসমা পৌর শহরে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় আসমা মানুষের বাড়িতে কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে থানার সামনে মেইন সড়ক থেকে শওকত ওরফে (তরকারী) (৪৫), নাজিরুল ইসলাম (৩৫) দুই স্থানীয় ব্যক্তি প্রতারণার মাধ্যমে তাকে একটি চার্জার ভ্যানে তুলে অপহরণ করে নিয়ে।
পড়ুন্>>দাগনভূঞা’র মাতুভূঞা সংযোগ খালটি এখন মরা নালা। বর্জ্য পানির প্রবাহ বন্ধ
পরে খুনিয়া দীঘি স্মৃতিসৌধ সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগীর দাবি, প্রায় এক ঘণ্টা নির্যাতনের পর অভিযুক্তরা তাকে মেইন সড়কে ফেলে যায়। আসমা বাড়ি ফিরে ধর্ষণ হওয়ার ঘটনাটি তার মামাতো ভাই রেজাউল করিমকে জানায়। পরে পারিবারিকভাবে তারা আইনের আশ্রয় নেয়।
এছাড়াও এজাহারে আরও বলা হয়,পরদিন (১০ সেপ্টেম্বর) রেজাউল করিম ঘটনাটি নিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান- এ ঘটনায় গতকাল বৃৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী আসমা খাতুন বাদী হয়ে অভিযুক্ত দুই জনের নামে
থানায় মামলা করেন। এ নিয়ে ওই রাতেই মামলার ১ নং আসামী শওকত আলী ওরফে (তরকারি)কে পুলিশ গ্রেফতার করে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি নাজিরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























