ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৩:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২২০৪৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার র‍্যালী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ মেলা -২০২৬।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

পরে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সেমিনার। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।

তিনি বলেন,”সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গণশুনানি, আলোচনা সভা, তাৎক্ষণিক সেবা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। সাধারণ মানুষের জন্য নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন আবেদন ও অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা সহজীকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।”

সভাপতি তার বক্তব্যে বলেন, “ভূমি অফিসে সেবা নিতে এসে একসময় সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তির শিকার হতে হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে ই-নামজারি, ই-পর্চা এবং অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে জনগণ ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন। এতে সময় ও খরচ কমার পাশাপাশি দুর্নীতি ও হয়রানিও অনেকাংশে হ্রাস পেয়েছে।”

পড়ুন>> তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ​

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ এবং উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ভূমি সেবা সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সেবাগ্রহীতা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬