তাড়াশে ২৩৮০ দুঃস্থ পরিবার পেল ভিভিজিএফের চাল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে ২৩৮০ দুঃস্থ পরিবার পেল ভিভিজিএফের চাল : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

তাড়াশে ২৩৮০ দুঃস্থ পরিবার পেল ভিভিজিএফের চাল

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
তাড়াশে ২৩৮০ দুঃস্থ পরিবার পেল ভিভিজিএফের চাল

 

 

তাড়াশে ২৩৮০ দুঃস্থ পরিবার পেল ভিভিজিএফের চাল

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নটির মোট ২,৩৮০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ওই চাল বিতরণ করা হয়।

 

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার সময় বারুহাস ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নটির দায়িত্বরত প্রশাসক ও উপজেলা প্রকৌশলী মো. রবিন হোসেন।

 

 

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ট্যাগ অফিসার মো. মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো মজদার হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব নির্মল কুমারসহ সকল ইউপি সদস্যবৃন্দ।

 

পড়ুন>>ক্ষুদে হৃদয়ে হজ্জের পবিত্র স্পর্শ: আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল

 

​এ বিষয়ে বারুহাস ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকৌশলী মো. রবিন হোসেন বলেন, প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত দুঃস্থদের তালিকা যাচাই-বাছাই করে এই চাল বিতরণ করছি, যেন কোনো অসহায় মানুষ সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত না হয়।

 

 

চালের গুণগত মান এবং ওজনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আমরা এভাবে কাজ করে যাবো।

পড়ুন>>নওগাঁ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

 

 

​চাল বিতরণকালে উপকারভোগী দুঃস্থ ও অসহায় মানুষগুলো সরকারের এই মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!