সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ আটক-১
- আপডেট সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২৭০১৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ আটক-১
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ও ফুসকাসহ সোহাগ নামের একজনকে আটক করা হয়েছে। ২৫মে রোজ সোমবার বোর সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হযরত আলীর নির্দেশনায় এসআই সাব্বির আহমেদ, এসআই মাহমুদুল হক, এসআই খাদেম, এসআই রাশেদসহ ডিবি পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
পড়ুন>> ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
এসময় সদর থানাধীন ওয়েজখালি পয়েন্ট থেকে একটি ট্রাক ভর্তি ৫ টন ভারতীয় ফুসকা ও ২১০ কেজি ভারতীয় জিরাসহপ্রায় অর্ধ কোটি টাকার মালামালসহ একজনকে আটক করেন। পরে আটককৃত আসামীকে এবং ট্রাক ভর্তি ভারতীয় পণ্যসহ জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ডিবি পুলিশ। আটককৃত চোরাকারবারী সোহাগ কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার কামাল হোসেনের পুত্র।
জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর বর্ডার এলাকা থেকে ভারতীয় পণ্য জিরা ফুসকা ট্রাকে লোড করে নিয়ে যাওয়ার সময় ভারতীয় পণ্যসহ তাকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























