রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআইকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
- আপডেট সময় : ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৬০৩৯ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআইকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত রাঙ্গামাটি জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পেয়েছেন মো: রেজুয়ান ভূঁইয়া। আজ ২৪ মে (২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পড়ুন>> কাউনিয়ায় সার ও কীটনাশকের দোকানের জরিমানা
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য মো: রেজুয়ান ভূঁইয়াকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানান এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।
এ সময় তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা। পদোন্নতির সাথে সাথে দায়িত্ব ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। নতুন পদমর্যাদার গৌরব অক্ষুণ্ণ রেখে সর্বোচ্চ নিষ্ঠার সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
পড়ুন>> জেলা তথ্য অফিস ফেনীর ব্যবস্থাপনায় “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত
উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তাগণ পদোন্নতি প্রাপ্ত এএসআই মো: রেজুয়ান ভূঁইয়ার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























