জেলা তথ্য অফিস ফেনীর ব্যবস্থাপনায় “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৮০০৬ বার পড়া হয়েছে
জেলা তথ্য অফিস ফেনীর ব্যবস্থাপনায় “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত
বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, ইত্যাদি বিষয়ে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য ফেনী-২৪ মে,২০২৬; রোজ রবিবার “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে।
তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আবুল হোসেন, সদস্য সচিব, ফুলগাজী উপজেলা বিএনপি; মো:নেজামুল হক ভুঞাঁ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ফুলগাজী ; এবং মিজ লুতফুন্নাহার পারভীন, নির্বাহী পরিচালক, মিতালী সমাজ উন্নয়ন সংস্থা, ফেনী।
পড়ুন>> সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে রাঙ্গামাটিতে নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ
সভাপতির বক্তব্যে এস এম আল আমিন বর্তমান সরকারের কৃষিবান্ধব কর্মসূচীগুলো তুলে ধরেন।
তিনি বলেন, “কৃষক কার্ডের মাধ্যমে ডিলারের কাছ থেকে কৃষক ন্যায্যমূল্যে সার, বীজ এবং কীটনাশক সংগ্রহ করতে পারছে, জমানতবিহীন বা সহজ শর্তে ব্যাংক থেকে কৃষিঋণ পাওয়া যায়, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি ভাড়া এবং সেচ সুবিধা পাওয়া যায়।
পড়ুন>> তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
এছাড়াও সময়ে সময়ে সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তা ও প্রণোদনা সরাসরি কৃষক কার্ডের মাধ্যমে সংযুক্ত ব্যাংক একাউন্টে যোগ হবে”।
এছাড়াও মিজ লুতফুন্নাহার পারভীন এবং মো: নেজামুল হক ভুঞাঁ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























