ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডিতে ২২০ জনের বড় নিয়োগ দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার প্রস্তুতি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিনের বদলি মিরপুরে শ্রমিক বিক্ষোভের পেছনে সরকারবিরোধী চক্র থাকতে পারে: পুলিশ সৌদি আরব থেকে হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ মজুরি বৃদ্ধির দাবিতে সাভার-গাজীপুরে ৮০ কারখানা ছুটি ২৫টি আন্তর্জাতিক পুরস্কার জিতে বিশ্বমঞ্চে প্রশংসিত কাতারি সিনেমা ‘সনদ’

সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে রাঙ্গামাটিতে নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

সভাপতি এসএম শামসুল আলম , সম্পাদক মোহাম্মদ সোলায়মান ও সাংগঠনিক শান্তিময় চাকমাকে ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে রাঙ্গামাটিতে নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে এই নতুন প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে।

​

গত শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

​পড়ুন>> কাউনিয়ায় মা নামাজে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 

নতুন এই কমিটিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলম সভাপতি, দৈনিক আমারদেশ ও এসএ টিভির প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে সংগঠনটির প্রাথমিক সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।​

মতবিনিময় সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।​

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বর্তমান সময়ে সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন।তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের প্রতিনিয়ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণ

এমন এক কঠিন পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই ‘রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন’এর আত্মপ্রকাশ।​তিনি আরও যোগ করেন, রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।

পাশাপাশি জেলার সংবাদকর্মীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি সর্বদা রাজপথে ও পাশে থাকবে।

​

নবগঠিত এই কমিটিকে রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন এবং সংগঠনটির সাফল্য কামনা করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে রাঙ্গামাটিতে নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬