নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  মাছের পোনা অবমুক্তকরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  মাছের পোনা অবমুক্তকরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ

নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  মাছের পোনা অবমুক্তকরণ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  মাছের পোনা অবমুক্তকরণ
নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  মাছের পোনা অবমুক্তকরণ

 

 

নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  মাছের পোনা অবমুক্তকরণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির নওগাঁর ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে নওগাঁ জেলা বিএনপি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দুর্ভিক্ষমুক্ত ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।

পড়ুন>> দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

 

দেশ থেকে বেকারত্ব দূর করা এবং অর্থনৈতিকভাবে এ দেশকে মজবুত করা। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ও মৎস্য সেক্টরে উন্নতি করেছেন। এর ধারাবাহিকতায় আজ আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করলাম।

 

 

এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেল, শফিউল আজম ভিপি রানা, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

পড়ুন>> কাউনিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও সভা

 

এছাড়াও সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আলী, ছাত্র দলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!