বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউনিয়া উপজেলা বিএনপি আয়োজিত বনাঢ়্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বনাঢ়্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বাসস্ট্যান্ড কাউনিয়া গালর্স স্কুল মোড়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, জেলা বিএনপির সদস্য ফজলুল হক বাদল, মামুনুর রশীদ মামুন, জেলা কৃষক দলের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন প্রমূখ।
Leave a Reply