ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পুকুরে ফেলায় জনগনের বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পুকুরে ফেলায় জনগনের বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পুকুরে ফেলায় জনগনের বিক্ষোভ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পুকুরে ফেলায় জনগনের বিক্ষোভ
ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পুকুরে ফেলায় জনগনের বিক্ষোভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল সুবিধাভোগীদের না দিয়ে পুকুরে ফেলায় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছে।জানাগেছে উপজেলার তিলাই ইউনিয়নে গত ঈদুল আযহার সময় প্রায় ৩ হাজার হতদরিদ্রদের প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল বরাদ্দ প্রদান করা হয়।

এদিকে তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার ভিজিএফের স্লিপ স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিক্রি করার অভিযোগের পর ভিজিএফ কমিটির সদস্যরা সুবিধাভোগীদের স্বশরীরে উপস্থিত হয়ে চাল নেয়ার নিয়ম করেন এবং সুষ্ঠু ভাবে বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন ।

বিতরণের সময় ১৭৫ জন প্রকৃত সুবিধাভোগী না পাওয়ায় ঐ চাল ইউনিয়ন পরিষদের গুদামে রাখা হয়।অযত্নে গুদামে পড়ে থাকায় চালগুলো পচে নষ্ট হয়ে যায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিলাই ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র হিসাবে ব্যবহারের নির্দেশ দেয়ার কারণে ৮ নভেম্বর সোমবার গুদামে রক্ষিত চাল পুকুরে ফেলে দেয়ার সময় চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে স্থানীয় জনগন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ভুরুঙ্গামারী থানা পুলিশসহ বিভিন্ন প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে তদন্তকারী রুবেল সরকার জানান, প্রায় ২ মাস আগে তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিবেদন দাখিল করেছি। অভিযোগের সত্যতা বিষয়ে তিনি আরও জানান,চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বয়হীনতার কারণে ভিজিএফ চাল বিতরণ সম্ভব হয়নি বলে প্রতীয়মান হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান,পুকুরে চাল ফেলে দেয়ার বিষয়টি তদন্ত করা হবে। বিতরণ না করার কারন জানতে চাইলে তিনি জানান,তালিকার গড়মিলের কারণে চাল বিতরণ সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!