তাড়াশে ভিপি আয়নুল হক এমপিকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধাগণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে ভিপি আয়নুল হক এমপিকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধাগণ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল

তাড়াশে ভিপি আয়নুল হক এমপিকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধাগণ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
তাড়াশে ভিপি আয়নুল হক এমপিকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধাগণ

 

 

তাড়াশে ভিপি আয়নুল হক এমপিকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধাগণ

 

 

সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াশ উপজেলা কমান্ড।

 

 

 

শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।

 

পড়ুন>> নীলফামারীতে মায়ের পরকিয়া প্রেমিককে গলা কেটে হত্যা

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান আরজু। শুরুতেই অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফসার আলী, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ খন্দকার এবং সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

 

 

 

বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, তাড়াশের উন্নয়ন ও জনগণের কল্যাণে তার কার্যকর ভূমিকা থাকবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার আহ্বান জানান তারা।

 

পড়ুন>>পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

 

 

 

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও সংগ্রামের কারণেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান কোনোদিন ভোলার নয়।”

 

 

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা। সেই মহান মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় আমি সবসময় কাজ করে যাব।”

 

 

 

তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত করা হবে। পাশাপাশি তাড়াশ উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনসেবামূলক কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি।

 

 

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!