তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে- পর্যটন মন্ত্রী মইজ্যারটেক চেকপোস্টে বিশাল ইয়াবা চালানসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ আজ ৮ আগস্ট: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা; থাকবে ভ্যাপসা গরম আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ

তাড়াশ ( সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
অভিযোগ
প্রতিকী

 

 

তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ায় অভিযোগ


সিরাজগঞ্জের তাড়াশে পুকুর পাড়ে কুড়িয়ে পাওয়া একটি মাটির ব্যাংককে কেন্দ্র করে ১০ বছরের শিশু উম্মে হানীকে চড়-থাপ্পড়, ভয়ভীতি প্রদর্শন এবং তার মায়ের সাথে বাকবিতণ্ডার জেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১ আগস্ট বিকালে উপজেলার ধানকুণ্ঠি গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা সুফিয়া বেগম (৪০) বাদী হয়ে প্রতিবেশী চায়না বেগমের (৪৫) বিরুদ্ধে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

​পড়ুন>>শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ৬:৩০ ঘটিকার সময় সুফিয়া বেগমের ১০ বছর বয়সী কন্যা উম্মে হানী বাড়ির উত্তর পাশে ‘মোয়াল পুকুর’ পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে সে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় একটি মাটির ব্যাংক দেখতে পেয়ে তা তুলে আনে।

বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশী চায়না বেগম শিশু উম্মে হানীর হাতে থাকা মাটির ব্যাংকটি জোরপূর্বক নিজ বসতবাড়িতে নিয়ে যান। পরবর্তীতে শিশুটি ব্যাংকটি ফেরত চাইলে বিবাদী তাকে চড়-থাপ্পড় মারে এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু

 

​শিশু উম্মে হানী কান্নাকাটি করে বাড়িতে গিয়ে তার মা সুফিয়া বেগমকে বিষয়টি জানালে, সুফিয়া বেগম চায়নার বাড়িতে গিয়ে মাটির ব্যাংকটি ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত চায়না বেগম তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন হুমকি প্রদান করেন।

​ঘটনার পর সুফিয়া বেগম তাড়াশ থানায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত আবেদন করেন।

এ ব্যাপারে অভিযুক্ত চায়না বেগম বলেন, উম্মে হানী মাটির ব্যাংকটি আমার মেয়ের সাথে নিজেরাই ভাঙ্গে। ব্যাংকের ভিতর কি ছিল আমার জানা নেই। চড়-থাপ্পড় এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মত কোন ঘটনা ঘটেনি।

​এ বিষয়ে তাড়াশ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, মাটির ব্যাংক উদ্ধার ও ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!