চৌগাছায় সাইকেল ব্যবহার নিয়ে বাকবিতণ্ডায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চৌগাছায় সাইকেল ব্যবহার নিয়ে বাকবিতণ্ডায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

চৌগাছায় সাইকেল ব্যবহার নিয়ে বাকবিতণ্ডায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত‍্যু

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
নিহত শিহাব হোসেন

 

 

চৌগাছায় সাইকেল ব্যবহার নিয়ে বাকবিতণ্ডায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত‍্যু

চৌগাছায় সাইকেল ব্যবহার নিয়ে বাকবিতণ্ডায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত‍্যু।
যশোরের চৌগাছায় সাইকেল ব্যবহার নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শিহাব হোসেন নামে এক যুবক।

 

সোমবার (২ জুন) দুপুরে উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

 

নিহত শিহাব হোসেন (২১) কাতার প্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫)।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন শিহাব। সোমবার দুপুরে পার্শ্ববর্তী এক বাড়িতে দাওয়াত খেতে বড় ভাই সুমনের সাইকেল নিয়ে যান তিনি। খানার দাওয়াত শেষ করে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন ছুরি দিয়ে শিহাবের পিঠে আঘাত করেন।

পড়ুন>>মির্জাপুরে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

 

নিহতের মামা শুকুর আলী বলেন, ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি বাঁচব না। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল আবেদীন বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে শিহাবকে মৃত ঘোষণা করা হয়। নিহতের পিঠের বামদিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।

 

 

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!