ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ছাগল-হাঁস পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশকে শোকজ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় লকার ভেঙে ৭০ লাখ টাকা লুট ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন ন্যাম ভবন থেকে সংসদ সদস্যের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে বড় নিয়োগ নাগোয়ায় বর্ণাঢ্য উদ্বোধনে ২০তম এশিয়ান গেমস, লড়বে টিম কাতার তিন দফা দাবিতে রাজপথে সিকৃবি ও গবি শিক্ষার্থীরা সৌদিতে হুতি হামলা: প্রযুক্তিগত সহায়তায় প্রস্তুত আঙ্কারা ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩,৯১০

ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০২:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারী ও দোকানি নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। শুহি রাম পেশায় ওই চায়ের দোকানদার ছিলেন।

পড়ুন>> ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল

আহতরা হলেন— একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়।

এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা খেতে পাশের একটি চায়ের দোকানে জড়ো হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ ওই দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পড়ুন>>সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ইকবাল হোসেন প্রামাণিক জানান, “বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালেই আকস্মিক এই দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় কুষারিগাঁও এর বলগাঁ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২

আপডেট সময় : ০২:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬