নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে সুবিধাভোগীদের মানববন্ধন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে সুবিধাভোগীদের মানববন্ধন  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে সুবিধাভোগীদের মানববন্ধন 

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে সুবিধাভোগীদের মানববন্ধন 

 

 

নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে সুবিধাভোগীদের মানববন্ধন

 

নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে সুবিধাভোগীদের মানববন্ধন। জেলার সৈয়দপুরে মাটি কাটার কর্মসূচিতে সুবিধাভোগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

 

সোমবার (১২মে) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সামনে খাতামধুপুর ইউনিয়নের মাটি কাটা কর্মসূচির সুবিধাভোগীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে খাতামধুপুর ইউনিয়নের প্রায় শতাধিক মাটি কাটার কর্মসূচির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 

 

এসময় ৮নং ওয়ার্ডের শাল্টিবাড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুবিধাভোগী মোছাঃ সাথী বেগম বলেন, খাতামধুপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য  মেরিনার স্বামী ফজলার রহমান ও ৮নং ওয়ার্ডের ইউ’পি সদস্য আব্দুল মান্নান আমাদের মাটি কাটার কর্মসূচি থেকে বাদ দিয়ে নতুন লোকজনকে অর্থের বিনিময়ে নিচ্ছে। আমাদের দোষ কোথায়, আমরা গরিব মানুষ আমরা প্রশাসনের নিকট এর ন‍্যায় বিচার চাই।

পড়ুন>> বিরলে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক

 

 

এদিকে খাতামধুপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য  মেরিনার স্বামী ফজলার রহমান বলেন, প‍্যানেল চেয়ারম্যান এবং ইউ’পি সচিব তারা মাটি কাটার কর্মসূচিতে নতুন লোকজন নেয়ার জন্য মাইকিং করছে তাদের সাথে কথা বলেন। অর্থের বিনিময়ে লোকজন নেয়ার সম্পর্কে তিনি জানেন না বলে এ প্রতিনিধিকে তিনি জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!