নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল: মানববন্ধন এবং প্রতিবাদ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল: মানববন্ধন এবং প্রতিবাদ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল: মানববন্ধন এবং প্রতিবাদ

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল: মানববন্ধন এবং প্রতিবাদ

 

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল: মানববন্ধন এবং প্রতিবাদ

 

নীলফামারীতে নীলফামারী মেডিকেল কলেজ এবং হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে তৃতীয় বারের মতো বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। রবিবার বিকেলে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশটি পালিত হয়।

 

 

এসময় উক্ত মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের সকল শিক্ষক শিক্ষার্থীসহ জেলার সকল স্কুল কলেজ হাসপাতাল ডায়াগনিষ্টিক সেন্টারসহ সব রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ।

 

 

উক্ত প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত হওয়া দেশের ৬ টি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আমাদের নীলফামারীর মেডিকেল কলেজ হাসপাতালটি সুন্দর পরিবেশে অবস্থিত এবং রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধীনে থাকা যেসব মেডিকেল কলেজ আছে তার মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালটির শিক্ষার মান অনেক ভালো এবং এটি ২০২৩/২০২৪ সালে পরপর ২ বার প্রথম স্হান অর্জন করে শিক্ষা ক্ষেত্রে। তাই এই মেডিকেল কলেজ হাসপাতালটি যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম অবস্হান কর্মসুচি দিতে বাধ্য হব।

 

পড়ুন>>ফ্রী ফরম পূরণ করতে না দেয়ায় রুমে তালা শিক্ষককে হেনস্তা

 

এসময় তারা আরো বলেন আমরা যখন প্রথম মানববন্ধন করি তখন স্বাস্থ্য অধিদপ্তর একটি ঘোষণা পত্রে বলেন, সম্প্রতি প্রতিষ্ঠিত হওয়া মেডিকেল কলেজ হাসপাতাল গুলোর মান তেমন ভালো না হওয়ায় আমরা এসব মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং নীলফামারী জেনারেল হাসপাতালকে ২৫০ শয্য থেকে ৫০০ শয্য হাসপাতালে উন্নতি করা হবে।

 

 

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল যদি বন্ধ করা হয় তাহলে নীলফামারীবাসী চুপ করে বসে থাকবে না। নীলফামারীর মানুষের ভদ্রতার সম্মান করুন একবার। যদি আমরা নীলফামারীবাসি জেগে উঠে তাহলে কিন্তু ভালো হবে না। এখন শুধু আপনারা নীলফামারী বাসির মানববন্ধনের ট্রেইলার দেখেছেন। তাই আমরা বলতে চাই আমরা জেগে ওঠার আপনার আপনাদের সিদ্ধান্ত থেকে সরে দাড়ান না হলে পরিস্থিতি কিন্তু ভালো হবে না তারা আরো বলেন আজকের পর থেকে যদি এই সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ান। তাহলে নীলফামারী থেকে পুরো বাংলাদেশের সকল যোগাযোগ বন্ধ করে দেয়া হবে।

 

 

এসময় বিক্ষোভ কারী রাস্তায় টায়ার জ্বালিয়ে নীলফামারী প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দিলে পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ব্যর্থ হলে সেনাবাহিনীর ৩টি টিম এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ও ব্যর্থ হয়ে চলে যায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!