সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের ফাঁসির দাবীতে সানন্দবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের ফাঁসির দাবীতে সানন্দবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের ফাঁসির দাবীতে সানন্দবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজিবপুর থেকে তারিকুল ইসলাম তারা
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের ফাঁসির দাবীতে সানন্দবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী প্রেসক্লাব এর আয়োজনে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের ফাঁসির দাবীতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশন বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম সন্ত্রাসী হামলায় নিহত হন।

এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সাধুর পাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল আসামীদের ফাঁসির দাবী এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

১৮ জুন রবিবার বেলা ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব এর আয়োজনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা প্রেসক্লাব এর সহযোগিতায় সাংবাদিক ও সুশিল সমাজ সানন্দবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম আকন্দ।

বক্তব্য রাখেন সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ আব্দুস সালাম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ রশীদুল আলম শিকদার,

রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব শাহ জিহাদি,

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মুক্তারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের চেতনা প্রতিনিধি জাকিউল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণকন্ঠ প্রতিনিধি সাংবাদিক ফরিদুল ইসলাম ফরিদ।

উপস্থিত ছিলেন সানন্দবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুশফিকুর রহমান বকুল, সাংবাদিক হারুন অর রসিদ, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক রিয়াদ হাসান, সাংবাদিক ফরহাদরেজা, সাংবাদিক নাজমুল হাসান প্রমুখ ।

এসময় বক্তারা বলেন, “সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে।

এভাবে সাংবাদিক নির্যাতন চলতে দেয়া যাবেনা, আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও মনে করেন বক্তাগণ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!