জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ
জামালপুরের সরিষাবাড়ীতে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচীর আওতায় ১হাজার ১শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং ১০জন কৃষকের মাঝে পেঁয়াজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে কে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন এবং কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপির প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, কৃষি অফিসার অনুপ সিংহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, সাধারণ সম্পাদক সেলিম রেজা , সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ জানান, পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচীর আওতায় ১হাজার ১শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং ১০জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে।
প্রত্যেক কৃষকগন কে ৫ কেজি করে বিভিন্ন জাতের ধানের বীজ,১০কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে ।
Leave a Reply