নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর

নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর

নওগাঁ সদর জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষে ভাঙচুর ও টাকা লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।

পড়ুন>>দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা

রোববার সকালের এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডায়ালাইসিস ইউনিটের মেন্টর হায়াত মাহমুদ।

নওগাঁ সদর জেনারেল হাসপাতালে আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিট নামের এই চিকিৎসাকেন্দ্রটি মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

হায়াত মাহমুদ বলেন, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে পরিচ্ছন্নতাকর্মী সুমন আলী (৩২) ইউনিটে যান। পরে সকাল পৌনে ৬টার দিকে একজন রোগী এসে সুমনকে অজ্ঞান ও ইউনিটের বিভিন্ন কক্ষে ভাঙচুর অবস্থায় দেখতে পান।

পড়ুন>>কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল 

তিনি আরও বলেন, দুবৃর্ত্তরা ডায়ালাইসিস ইউনিটের বিভিন্ন কক্ষের গ্লাস ভাঙচুরের পাশাপাশি আলমিরা ভেঙে প্রায় ৪০ হাজার টাকা নিয়ে গেছে।

এছাড়া, ঘটনার ৯ ঘণ্টা পরও সুমনের জ্ঞান ফেরেনি বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল জানান, ইউনিটটি মার্কেন্টাইল ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তারাই এ বিষয়ে বলতে পারবেন আসলে সেখানে কি ঘটেছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে বেলা ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!