নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

 

নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

বুধবার (১ জানুয়ারি) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেডির মোড় দলীয় কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন>>নাগেশ্বরীতে ভুয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা নেতৃতে যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিষ্ঠা-বার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহণ করেন।

 

এসময় র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক  সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, শফিউল ইসলাম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম আজম টুটুল, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিনসহ অন্যান্যরা।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব বৃহত ছাত্র সংগঠন। ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে গুম খুন ও অসংখ্য মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!