দৌলতপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা

দৌলতপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
দৌলতপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

 

 

 

দৌলতপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

 

 

দৌলতপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন এর ভুরকাপাড়া গ্রামের মো: বজলুর রহমান। পেশায় তিনি একজন চাকুরীজীবি। জমির নামজারি সংক্রান্ত সমস্যা নিয়ে রোববার বেলা ১২টার দিকে গিয়েছেন উপজেলা ভুমি অফিসে।

 

 

অফিসের লোকদের পরামর্শে ভুমি মেলার একটি স্টলে তার সমস্যা উপস্থাপন করেন। সেখানে দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী ভুমি কর্মকর্তা (তহশিলদার) মোঃ আনিছুর রহমান প্রয়োজনীয় কাগজপত্র দেখে তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দেন। একই সময় সেবা নিতে আসেন আড়িয়া ইউনিয়ন এর বড়গাংদিয়া গ্রামের জামিরুল ইসলাম। রেজিষ্ট্রেশন না থাকায় ভুমি উন্নয়ন কর দিতে পারছিলেন না তিনি।

 

 

মেলায় উপস্থিত সেবাদাতা কর্মকর্তারা জামিরুলের রেজিষ্ট্রেশন শেষে ভূমি উন্নয়ন কর প্রদান কাজ সম্পন্ন করে দেন। কোন ঝামেলা ছাড়াই ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা।

 

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগান নিয়ে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী ভুমি মেলা ২০২৫ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন: জরিমানাসহ দুটি ডিসপেন্সার মেশিন জব্দ

 

পরে এ উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু, আরিফুল ইসলাম নান্নু, সাংবাদিক আহমেদ রাজু, সাইফুল ইসলাম, আহাদ আলী নয়ন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা রকি আহমেদ প্রমুখ।

 

 

এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন ও তা সমাধানের আশ্বাস দেন ইউএনও। মঙ্গলবার পর্যন্ত চলতে এই ভুমি মেলা।

মেলায় ভুমি সেবা নিতে যাওয়া বজলুর রহমান জানান, ভূমি মেলার ষ্টলগুলো থেকে সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে ভালো লাগছে। মেলায় তার মতো ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে অনেকে এসেছেন। তারাও সমাধান পাচ্ছেন।

 

 

সহকারী ভুমি কর্মকর্তা (তহশিলদার) মোঃ আনিছুর রহমান ও মোঃ আব্দুল খালেক বলেন, মেলায় অনেকগুলো ষ্টল দেয়া হয়েছে। সেবা গ্রহীতাদের ভুমি সংক্রান্ত সমস্যার প্রয়োজনীয় সমাধান ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন, মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত রাখা হয়েছে। মেলায় জমির নামজারি, ভুমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশন, ভূমি কর প্রদান, ভূমি মামলা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শসহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!